ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা

লোকসানের মুখে লালমনিরহাটের ফুলকপি চাষিরা

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০২:০৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০২:০৮:১০ অপরাহ্ন
লোকসানের মুখে লালমনিরহাটের ফুলকপি চাষিরা
লালমনিরহাটে ক্ষেত থেকে ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দেড় থেকে ২ টাকা দরে। কৃষক বলছে, উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে জেলার কৃষকদের মাঝে। অনেকেই জমিতেই নষ্ট করে ফেলছেন ফসল। কৃষি অধিদপ্তর বলছে, মৌসুমের মাঝামাঝিতে সরবরাহ বাড়লেও, চাহিদা বাড়েনি। তাই দাম কমে গেছে।উত্তরবঙ্গের সবজি ভাণ্ডার বলে পরিচিত লালমনিরহাট। মৌসুমের শুরুতে সদর উপজেলা, কালীগঞ্জ, আদিতমারী’সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ফুলকপি বোঝাই ১০-১২টি ট্রাক ঢাকায় আসতো। কাওরান বাজারসহ দেশের বিভিন্ন সবজির আড়তে চাহিদাও ছিল ভরপুর। প্রতি পিস বিক্রি হতো ২০-২৫ টাকায়। সেখানে, সপ্তাহখানেক ধরে ফুলকপির দাম নেমেছে দেড় থেকে ২ টাকায়।একজন কৃষক বলেন, এবার ফুলকপির দাম কমায় কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গের ফুলকপি আমরা মাঠেই নষ্ট করে ফেলছি। এছাড়া কোনো উপায় নেই। ট্রাক ভাড়াই উঠে না। অন্য আরেক কৃষক হতাশা প্রকাশ করে বলেন, ৮০০ টাকা প্যাকেট বীজ কিনে এখন প্রতি পিস ফুলকপি বিক্রি করছি ২টাকা দরে। আমাদের উৎপাদন খরচই উঠছে না।

কৃষি অধিদপ্তরের কাছেও এই সমস্যার কোনো সমাধান নেই। এই মৌসুমে কৃষকদের অন্য সবজি আবাদের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা।লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, সবজির সিজনের মাঝামাঝি সময়ে সবাই চাষ করে তখন বাজারে সরবরাহ বেড়ে যায়। আর সরবরাহ বেড়ে গেলে কিন্তু চাহিদাও হুট করে বাড়ে না। যার ফলে সবজির দাম কমে যায়। আর মাঝখান দিয়ে ১৫-২০ টাকার ফারাক সেটা ব্যবসায়ীদের হাতে চলে যায়।

উল্লেখ্য, প্রতি পিস ফুলকপি উৎপাদনে কৃষকের খরচ পড়েছে ৮-১০ টাকা।

কমেন্ট বক্স
সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে

সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে