ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, বাড়তে পারে দেশেও

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৯:৩২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৯:৩২:৩৬ পূর্বাহ্ন
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, বাড়তে পারে দেশেও
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ২ হাজার ৭৭০ ডলার। এর প্রভাবে দেশের বাজারেও যে কোনো সময় বাড়তে পারে দাম।বুধবার (৩০ অক্টোবর) এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৭৮১.৪৮ ডলারে। প্রতি আউন্স এর দাম একদিনে ৩৮.৬০ ডলার বা ১ দশমিক ৪১ শতাংশ বেড়েছে।মূলত মার্কিন নির্বাচন, শ্রমবাজারে অস্থিরতা, ফেডারেল রিজার্ভের সুদ হার হ্রাসের প্রবণতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। এতে বাড়ছে দাম।এ অবস্থায় স্বর্ণকেই বিনিয়োগের জন্য এই মুহূর্তে সবচেয়ে আদর্শ হিসেবে মনে করছে বিশ্বের আর্থিক খাতের অন্যতম প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্যাংক অব আমেরিকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ মাইকেল ওয়াইডমার বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের জন্য স্বর্ণই আদর্শ। বিশেষ করে মূল্যস্ফীতি ও সরকারি দায় বাড়তে থাকায় বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস করতে স্বর্ণই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত।’
 
স্বর্ণের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে স্বর্ণের দাম আগামী ২০২৫ সালের প্রথম ভাগের মধ্যেই প্রতি আউন্স তিন হাজার ডলারে উন্নীত হবে।এদিকে, মূল্যস্ফীতি পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রার মান ধরে রাখতে স্বর্ণ কেনার দিকেই বেশি ঝুঁকছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বর্তমানে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভের দশ শতাংশই স্বর্ণ। যা মাত্র এক দশক আগেও ছিল তাদের মোট রিজার্ভের মাত্র তিন শতাংশ।
 চলতি বছরের জুন মাস থেকে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রবণতা শুরু হয়। গত ৭ জুন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ২৯৩ ডলার। এরপর দফায় দফায় দাম বেড়ে গত ১৮ অক্টোবর বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়ায় ২৭শ হাজার। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে স্বর্ণের প্রতি আউন্সের দাম ছাড়াল ২ হাজার ৭৫০ ডলার।বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সে হিসেবে সবশেষ গত ২২ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
 

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটি কার্যকর হয়েছে গত ২৩ অক্টোবর থেকে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৭ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা