ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় হারান নিজ পা, সুস্থ হয়েই ফিরলেন অন্যদের চিকিৎসায়

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৩:১১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৩:১১:২৪ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় হারান নিজ পা, সুস্থ হয়েই ফিরলেন অন্যদের চিকিৎসায়
দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় পা হারিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসক খালেদ আল-সাঈদি। তবে দুঃখজনক এই অভিজ্ঞতা তাকে পিছু হটাতে পারেনি। কৃত্রিম পা নিয়ে তিনি আবারও চিকিৎসা সেবায় ফিরে এসেছেন।

শনিবার (৪ জানুয়ারি) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদ বলেন, "আমি গত ২৩ বছর ধরে গাজার আল-আকসা শহীদ হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসক হিসেবে কাজ করেছি। একদিন আমার বাড়ির কাছে চালানো ইসরায়েলি হামলায় আমি আহত হই। পূর্বে ডায়াবেটিসের কারণে আমার শারীরিক অবস্থা আরও খারাপ ছিল এবং ওই ক্ষতস্থান এতটা মারাত্মক অবস্থায় পৌঁছায় যে, আমাকে পা কেটে ফেলতে হয়।"

ছয় মাস পর, পা কেটে ফেলার অভিজ্ঞতা কাটিয়ে তিনি আবারও শিশু বিভাগের জরুরি বিভাগে ফিরেছেন। খালেদ বলেন, "চিকিৎসা সেবায় ফিরতে পারা আমার জন্য এক বড় অর্জন। যদিও আগের মতো শক্তি নিয়ে কাজ করতে পারি না, তবে এখনও সেবা প্রদান করতে পারা আমার জন্য একটি নতুন শক্তি হয়ে দাঁড়িয়েছে।"

এদিকে, গত ১৫ মাস ধরে গাজায় চালানো ইসরায়েলি হামলায় প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন। এসব হামলার পরও ইসরায়েলি বাহিনী তাদের বর্বরতা বন্ধ করেনি।

গাজার এই সংকটময় পরিস্থিতিতে, হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু হয়েছে। শুক্রবার কাতারের দোহায় উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনা করেন, তবে চুক্তি হওয়া নিয়ে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। হামাসের এক কর্মকর্তা আশাবাদী যে, এবার তারা একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবেন।

সূত্র: আলজাজিরা

কমেন্ট বক্স
সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট