ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’ ব্রাহ্মণবাড়িয়ায় চোখে ফোনের ফ্লাশলাইটের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত এক বছর আটকে রাখার পর ফিলিস্তিনি শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র ফেসবুকে কনটেন্ট দিলেই মাসে আয় ৩ হাজার ডলার, মানতে হবে কিছু শর্ত ঈদের সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত পাবনায় দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু প্রয়োজনে বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ নিউইয়র্ক বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, স্তব্ধ পরিবার বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ব্যক্তিগত জেদ মেটাতেই যুদ্ধ, নিজ দেশে ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প বাড়ল জ্বালানি তেলের দাম বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলার ঘোষণা দিলো কিউবা মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা ইসরায়েলজুড়ে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী কাল পরার কথা ছিল বিয়ের শেরওয়ানি, আজ গায়ে কাফন বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একসঙ্গে স্বামী-স্ত্রী নিহত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৩:২১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৩:২১:১৯ অপরাহ্ন
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একসঙ্গে স্বামী-স্ত্রী নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একসঙ্গে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন: একই এলাকার নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।নিহতের পরিবারের লোকজন জানান, সকালে উপজেলার রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন ওই স্বামী ও স্ত্রী। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা জানা যায়নি।যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনায় কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’

‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’