ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো ও ৭০ অনুচ্ছেদ বাতিলে একমত সবপক্ষ

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৩:৩৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৩:৩৩:১৯ অপরাহ্ন
সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো ও ৭০ অনুচ্ছেদ বাতিলে একমত সবপক্ষ
৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গটি নতুন করে আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করে। এই কমিশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ড. আলী রিয়াজ।গত তিন মাসে বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবীদের সাথে আলোচনা করেছে সংবিধান সংস্কার কমিশন। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি হচ্ছে। আগামী ৭ জানুয়ারি সরকার প্রধানের কাছে প্রতিবেদন হস্তান্তরের কথা রয়েছে।

জানা গেছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্ধারিত সময়ে নির্বাচনের পর কার্যকর সংসদ বহাল রাখা, বিচার ব্যবস্থার ওপর আস্থা ফেরানো, ক্ষমতাসীন দল ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের উপায় নিয়ে সুপারিশ করবে আলী রিয়াজের কমিশন।এ বিষয়ে আলী রিয়াজ বলেন, ক্ষমতা যেন এক ব্যক্তির হাতে না যায়, সেটি আমাদের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের ওপরও জোর দেয়া হচ্ছে। তাছাড়া, সংসদ যাতে কাজ করতে পারে সেজন্য কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে।

এদিকে, সংসদে ‘ফ্লোর ক্রসিং’ বা দলের সিদ্ধান্তের বাইরে না যাবার বিধান সংবলিত ৭০ অনুচ্ছেদ বাতিল এবং সরকার প্রধানের অসীম ক্ষমতা কমানোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত রয়েছে বলেও জানান তিনি।এর আগে, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিন জোটের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা হয়েছিল। তবে গত দুই যুগে ক্ষমতায় থেকেও দলগুলো তা বাস্তবায়ন করেনি। এমন পরিস্থিতিতে এবারেও ঐক্যমত হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে অনেকেই সন্দিহান।

এ বিষয়ে আলী রিয়াজ বলেন, গণঅভ্যুত্থানের আগেও রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ সংস্কারের কথা বলেছিল। কমিশনের সুপারিশ আদতে রাজনীতিবিদরাই বাস্তবায়ন করবে। দেশ তারাই চালাবে। এর কোনো বিকল্প নেই। তাছাড়া, রাজনীতিবিদদের বিকল্প খোঁজাও দেশের জন্য বিপজ্জনক। এ সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখতে পারলে রাজনৈতিক সংকট কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা