ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৩:৩৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৩:৩৫:৩৯ অপরাহ্ন
রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান
রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারি ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল তৈরি হলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন উঠবে।শনিবার (৪ জানুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন।সাইফুল হক বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা খুব ভুল সিদ্ধান্ত। ফেব্রুয়ারির মধ্যে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করার তাগিদ দেন তিনি।

আরও বলেন, সরকার ক্ষমতা প্রলম্বিত করতে চাইলে রাজনৈতিক দলের সাথে দূরত্ব বাড়বে। কোনকিছু চাপিয়ে দেয়ার সুযোগ নেই, এতে হিতে বিপরীত হবে।গণতন্ত্র মঞ্চের এই সমন্বয়ক বলেন, একাত্তর থেকে শুরু করে দেশের জন্য কারা কী অবদান রেখেছে, তা জেনে নিজেদের দেশপ্রেমিক দাবি করা উচিৎ। এসময় রাজনৈতিক দলগুলোকে জুলাই অভুত্থানের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদ ফিরে আসে এমন কোন হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা