ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করে ভারত: সারজিস

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৪৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৪৬:৫৫ অপরাহ্ন
সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করে ভারত: সারজিস
বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নয়, বরং সেভেন সিস্টারসের স্বার্থ রক্ষার্থে ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রামে ইসলামী আন্দোলনের আয়োজিত 'ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের ওপর ক্ষমতা প্রয়োগ করেছে এবং তরুণ প্রজন্মকে দেশটির প্রতি অতিরিক্ত আনুগত্যের মনোভাব তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই আধিপত্যবাদকে ভাঙতে হবে এবং একাত্তরের সময় ও পরবর্তীকালে ভারত কিভাবে বাংলাদেশকে ব্যবহার করেছে, তা লিখিতভাবে তুলে ধরার গুরুত্বও তিনি তুলে ধরেন। এ সময় তিনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে সমালোচনা করেন এবং বলেন, এটি ছিল একটি ভুল পদক্ষেপ।

এছাড়া, আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে সারজিস আলম বলেন, এটি একটি ফ্যাসিস্ট পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, কিন্তু চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা