ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বিদায় বেলায় ইরানে হামলার খায়েশ বাইডেনের

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:১৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:১৫:৪৫ অপরাহ্ন
বিদায় বেলায় ইরানে হামলার খায়েশ বাইডেনের
ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমা গোষ্ঠী ও বিশেষ করে ইসরায়েলকে উদ্বেগিত করে তুলেছে, কারণ তারা মনে করে এটি বৃহৎ হুমকি সৃষ্টি করতে পারে। ইরানকে চাপে রাখতে পশ্চিমা দেশগুলো নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইসরায়েল বারবার তেহরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি না থাকায় তেহরানের বিরুদ্ধে ইসরায়েল সরাসরি কোনো হামলা চালাতে পারেনি।

এখন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন এবং প্রস্তুতিও নিতে শুরু করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বাইডেন প্রশাসন ইরানের পরমাণু স্থাপনায় হামলার ফলে তেহরানের প্রতিক্রিয়া কী হতে পারে তা নিয়ে আলোচনা করছে। বাইডেন মনে করছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করার দ্বারপ্রান্তে রয়েছে এবং এটি তার জন্য একটি বড় হুমকি। এজন্য, ইরান পরমাণু অস্ত্র হাতে পাওয়ার আগেই তাদের পরমাণু স্থাপনায় হামলা চালানো প্রয়োজন বলে মনে করছেন তিনি।

এদিকে, কাসেম সোলাইমানি হত্যার পঞ্চমবার্ষিকীতে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন। ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন এবং ইরান এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে। পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে শোষণ করে নিজের আধিপত্য বজায় রেখেছে, কিন্তু ইরান তাদের পরাজিত করবে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন প্রশাসন এখনও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের কোনো অনুমোদন দেয়নি, তবে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল