ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আ.লীগের তিন সংসদ নির্বাচন তদন্ত করবে ইসি

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:৫৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:৫৬:৩১ অপরাহ্ন
আ.লীগের তিন সংসদ নির্বাচন তদন্ত করবে ইসি
২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করে প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, দেশের ১০ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এসব অনিয়ম তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিইসি বলেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। ইসি কর্মকর্তাদের কাজের মাধ্যমে কমিশনের প্রতি আস্থার সংকট দূর করতে হবে।”

কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ২০১৪, ২০১৮, এবং ২০২৪ সালের নির্বাচনের ত্রুটি ও অনিয়মগুলো চিহ্নিত করতে হবে। বিশেষ করে, ২০১৪ সালের একতরফা নির্বাচন, যেখানে বিএনপিসহ অধিকাংশ দল অংশ নেয়নি এবং ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোট’ কেলেঙ্কারির কারণে ব্যাপক বিতর্কিত হয়। একইভাবে, ২০২৪ সালের নির্বাচনেও বিএনপি ও সমমনা দলগুলো অংশ না নেওয়ায় আওয়ামী লীগের ডামি প্রার্থীদের নিয়ে নির্বাচন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “নির্বাচন ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ চিহ্নিত করতে হবে। দায়িত্বে অবহেলা কিংবা দুরভিসন্ধি থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।” কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, “ত্রুটিগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। ভবিষ্যতে যাতে কোনো অনিয়ম না হয়, সেজন্য সতর্ক থাকতে হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা