ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: জামায়াত আমির

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৬:০৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৬:০৪:৩২ অপরাহ্ন
ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছেন, দেশের অর্থনীতি ধ্বংস করা, ব্যাংক থেকে অর্থ লোপাট এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতি সরকারের অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী ব্যাংক ছিল আপামর জনগণের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে সেই ব্যাংক ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার পরিবার লোপাট করা টাকা বিদেশে পাচার করেছে। এমনকি শেখ রেহানার মেয়ে টিউলিপ, যিনি লন্ডনে সংসদ সদস্য এবং মন্ত্রী, দুর্নীতির দায়ে এখন জিজ্ঞাসাবাদের সম্মুখীন।”

শফিকুর রহমান অভিযোগ করেন, মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে। “পদ্মা সেতু নির্মাণে যে অর্থ ব্যয় হয়েছে, তা দিয়ে অন্তত চারটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। কিন্তু বাকি তিনটির অর্থ কোথায় গেছে, তা হিসাবের বাইরে।”

দেশের স্বাধীনতার লড়াই এবং জনগণের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতি যেসব অধিকার ফিরে পাওয়ার আশা করেছিল, তা পূরণ হয়নি। জাতির সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”

নারীর পোশাক বিষয়ে তিনি বলেন, “বোরকা পরা বা না পরা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়। কাউকে বাধ্য করা ইসলাম সমর্থন করে না। প্রতিটি ধর্মের মানুষ তাদের ইচ্ছামতো জীবনযাপন করবে, এটিই সংবিধানের আদর্শ।”

সাম্যের রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বাংলাদেশে কোনো মাইনরিটি-মেজরিটি বিভাজন আমরা চাই না। সবাই সমান মর্যাদা নিয়ে বাঁচবে।”

প্রকাশ্যে ১৮ বছর পর এই কর্মী সম্মেলন আয়োজনের মাধ্যমে জামায়াত নিজেদের শক্তি প্রদর্শন করে। সকাল থেকেই কনকনে শীত উপেক্ষা করে হাজার হাজার কর্মী কলেজ মাঠে জড়ো হন। মাঠ এবং আশপাশের এলাকা তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা