ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৬:১৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৬:১৮:৪৪ অপরাহ্ন
কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় একটি সেনাবাহিনীর ট্রাক গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈরী আবহাওয়া এবং দুর্বল দৃষ্টিসীমার কারণে সেনাবাহিনীর ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত সেনাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, "বৈরী আবহাওয়া ও দৃষ্টিসীমার সীমাবদ্ধতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং উদ্ধারকাজে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি কৃতজ্ঞ।"

এর আগে, গত মাসে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায়ও একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। সেখানে সৈন্যদের বহনকারী গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে পাঁচ সেনা নিহত ও পাঁচজন আহত হন।

জম্মু-কাশ্মিরের দুর্গম ও পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়া এবং অপ্রত্যাশিত দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যা সেনাবাহিনীর চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ