ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:০২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:০২:৩৬ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনই শিশু।গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, শনিবার (৪ জানুয়ারি) ভোরে আল-গোউলা নামের ওই পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা রয়েছেন।ফরাসি বার্তা সংস্থা এএফপির তোলা ছবিতে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুসহ নিহত ব্যক্তিদের মরদেহ।

হামলার বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা। এ হামলা নিয়ে আল-গোউলা পরিবারের প্রতিবেশী আহমেদ মুসা বলেন, ‘বড় একটি বিস্ফোরণে আমাদের ঘুম ভেঙে যায়। সবকিছু কাঁপছিল। (ধ্বংস হওয়া) বাড়িটিতে নারী ও শিশুরা ছিল। সেখানে হুমকি হয়ে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না।’এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা পাঁচজন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। মাহমুদ বাসাল বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে, যেন মানবিক সহায়তার ওপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে।

এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ৪৮ ঘণ্টায় উপত্যকাটিতে মোট ১৩৬ জন মারা গেছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৪৫ হাজার ৭১৭ জনের মৃত্যু হলো। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী