ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কেন ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল? 

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১১:০৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১১:০৭:৫৩ পূর্বাহ্ন
কেন ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল? 
দেশের দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল সপ্তাহের প্রথম দিন সকালে ২৬ মিনিট বন্ধ ছিল। ফলে অফিসগামী যাত্রীসহ অন্যান্য যাত্রীরা সময় স্বল্পতাজনিত ভোগান্তিতে পরেন।রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়।
এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা ঢাকা গণমাধ্যমকে জানান, দরজা বন্ধ না হওয়াতে শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। এজন্য বাকি সবকটি ট্রেন আটকে গিয়ে বিলম্ব হয়েছে। মোট ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে মেট্রো ট্রেনে আটকে থাকা ভোক্তভোগীদের মধ্যে এনামুল হক মেহেদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ১০টা ৬ মিনিটে লিখেছেন, ‘সামনের স্টেশনে কি কোনো সমস্যা হয়েছে? উত্তরা উত্তরে প্রায় ১৫ মিনিট যাবত দাঁড়িয়ে।’
আদিব আহনাফ ১০টা ৫ মিনিটে লিখেছেন, ‘কোনো সমস্যা হয়েছে কি? ১৫ মিনিটেরও বেশি সময় মিরপুর-১১ তে দাঁড়িয়ে আছি। কোনো ট্রেন আসছে না।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা