ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

 আপিল খারিজ, তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১১:১৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১১:১৯:৪১ পূর্বাহ্ন
 আপিল খারিজ, তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চার চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।আজ রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন।আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল।

মামলার বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখানো রুলের ওপর শুনানি শেষে গত বছরের ২৩ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা বাতিল করেন হাইকোর্ট।২০০৮ সালে বাংলাদেশে থাকাকালে তারেক রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন।বিএনপি নেতার আইনজীবী অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এর আগে দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালের ৮ মার্চ গুলশান থানায় আজম আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে চারটি মামলার একটি করেন।

একই বছরের ২৭ মার্চ একই থানায় এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন।এ ঘটনায় ২০০৭ সালের ১ এপ্রিল মীর জহির হোসেন নামে এক ব্যক্তি ধানমন্ডি থানায় মামলা করেন।

একটি ব্যবসায়িক প্রকল্পের আয় থেকে লভ্যাংশ দাবির অভিযোগে ২০০৭ সালের ৪ মে গুলশান থানায় আরেকটি মামলা করা হয়।
চারটি মামলা বাতিলের মধ্য দিয়ে তারেকের বিরুদ্ধে এখন মোট ২২টি ফৌজদারি মামলা রয়েছে। চারটি মামলায় তিনি বিভিন্ন আদালতে দণ্ডিত হয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন।রুলের ওপর শুনানিতে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে বলেন, তাদের মক্কেলকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে।

তার বিরুদ্ধে মামলাগুলোর বিচার চলতে পারে না বলে যুক্তি দেন আইনজীবীরা।তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা