ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে মামলার আলামত-নথি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১১:৩৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১১:৩৯:১৬ পূর্বাহ্ন
বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে মামলার আলামত-নথি
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার বারান্দায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ আগুন লাগে। এতে বিভিন্ন মামলার জব্দ করা আলামত ও নথিপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কার্যালয়ের পশ্চিম ফটকের পাশে বারান্দায় মামলার জব্দ করা আলামত ও নথিপত্র রাখা ছিল। রাত সোয়া আটটার পর হঠাৎ সেখানে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডে কিছু কাগজপত্র ও জব্দকৃত মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। আগুন লাগার কারণ তদন্ত করে জানা যাবে।”

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা মালামাল ও নথিপত্র বারান্দায় রাখা ছিল। আগুনে সেগুলো পুড়ে গেছে। ঘটনাটি তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল