ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি
পৌষের মাঝামাঝি সময়ে এসে হিমালয় কন্যা পঞ্চগড়ে দিনের তুলনায় রাত ও সকালে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, টানা তিনদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ ফলে তাপমাত্রা এখন ৯ ডিগ্রিতে নেমেছে।রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে সূর্যের।আবহাওয়া অফিস জানায়, এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তা শনিবার (৪ জানুয়ারি) বেড়ে ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড হয়।
 
স্থানীয়রা বলছেন, কয়েক দিনের তুলনায় রাতে ও সকালে শীতের তীব্রতা বেড়েছে। ঠান্ডা বাতাসের কারণে বিনা কারণে এ সময়ে বাড়ির বাইরে থাকা যাচ্ছে না। তবে দিনের বেলা রোদ ও সূর্য ওঠায় মানুষজন একটু স্বস্তিতে থাকে।অপরদিকে দেখা গেছে, শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়ছেন নদী কেন্দ্রীক নিম্ন আয়ের পরিবারের লোকজন।
 
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘টানা তিনদিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল। একই সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা