ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

শুধু ‘রইদ’ নয়, চুপিসারে আরও কাজ করেছেন তুষি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১২:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১২:০৪:২৮ অপরাহ্ন
শুধু ‘রইদ’ নয়, চুপিসারে আরও কাজ করেছেন তুষি
অভিনেত্রী নাজিফা তুষি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’র মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন। এ সিনেমায় অভিনয়ের পর থেকে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের ‘জাতীয় ক্রাশ’। তবে এর পর থেকে বড় পর্দায় নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে।

এ প্রসঙ্গে তুষি বলেন, ‘‘‘হাওয়া’র পর থেকেই বেশ কিছু কাজ করেছি। তবে সেগুলোর মুক্তি এখনো বাকি। কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছি। আশা করছি, এ বছর দর্শক আমাকে নতুন কাজে দেখতে পাবেন।’’

গত বছর শোনা গিয়েছিল, তুষি নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’-এ অভিনয় করছেন। জানা গেছে, সিনেমাটির শুটিং শেষ হয়েছে। তবে এটি কবে মুক্তি পাবে, তা নিশ্চিত করেননি তুষি।

তিনি বলেন, ‘‘‘রইদ’ সিনেমার শুটিং গত বছর সিলেটে করেছি। এটি একটি বিশেষ কাজ। সিনেমাটির মুক্তির বিষয়টি পরিচালকের ওপর নির্ভর করছে। তাই এখনই বিস্তারিত বলতে পারছি না।’’

এছাড়া আরও কিছু সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ করেছেন তুষি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হাওয়ার পর থেকে নতুন নতুন গল্পে কাজ করেছি। সবগুলোই ভালো গল্পের ওপর ভিত্তি করে। তবে কখন মুক্তি পাবে, তা জানি না।’’

উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘রইদ’-এর প্রযোজনা করছে বেঙ্গল ক্রিয়েশন্‌স। এতে তুষির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ