ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

টিকটক বানানোর কথা বলে তরুণীকে ‘ডেকে এনে ধর্ষণ’, আটক ৬

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১২:১২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১২:১২:৩০ অপরাহ্ন
টিকটক বানানোর কথা বলে তরুণীকে ‘ডেকে এনে ধর্ষণ’, আটক ৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টিকটক ভিডিও বানানোর প্রলোভনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী গত শুক্রবার থানায় অভিযোগ দিলে এই ঘটনা প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর বোয়ালমারী উপজেলার ওই তরুণীকে নতুন টিকটক ভিডিও বানানোর কথা বলে ভাঙ্গা উপজেলায় ডেকে আনেন আকরাম হোসেন নামের এক টিকটকার। এরপর একটি বাড়িতে আটকে রেখে আকরাম প্রথমে তাকে ধর্ষণ করেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করেন। পরে আকরাম এবং তার সহযোগীরা ভিডিওটি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন।

এরপর আকরাম ও তার দুই সহযোগী তরুণীকে ভাঙ্গার একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তরুণীকে স্ত্রী পরিচয়ে রাখা হয়। ঘটনার শিকার তরুণী শুক্রবার থানায় অভিযোগ দিলে পুলিশ ছয়জনকে আটক করে।

ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষণের দুইটি মামলা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটককৃতদের আজ রোববার আদালতে পাঠানো হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা