ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

পাতে রাখুন কাঁচা টমেটো

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১২:২১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১২:২১:৩৩ অপরাহ্ন
পাতে রাখুন কাঁচা টমেটো
বাজারে এখন কাঁচা টমেটো বেশ সহজলভ্য। শুধু টমেটো নয় শীত আসতেই বাজারে ভরে ওঠে রংবেরঙের শাক-সবজি। সব ধরনের শাক-সবজিই শরীরের জন্য অনেক উপকারী। সব সময় তো লাল টমেটোর দেখা মেলে, এখন নিশ্চয়ই কাঁচা টমেটো খাচ্ছেন! তবে কাঁচা টমেটো খাওয়া কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো?পুষ্টিবিদদের মতে, লাল টমেটোর চেয়েও সবুজ টমেটো স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। রান্নায় যদি সবুজ টমেটো দেওয়া হয়, সেক্ষেত্রে এর স্বাদ যেন আরও বেড়ে যায়। আবার লাল টমেটো যেমন কাঁচা খাওয়া যায় সেরকম এই টমেটোও সালাদ করে খেতে পারেন।

কাঁচা টমেটো খেলে শরীরে কী কী উপকার মেলে চলুন জেনে নেওয়া যাক 
হাড়ের ক্ষয়রোধ হয়ঃ এক কাপ বা ২৪০ গ্রাম কাঁচা টমেটোয় আছে প্রায় ১৫ মাইক্রোগ্রাম ভিটামিন কে ও প্রায় ৪৫ মিলিগ্রাম খনিজ ফসফেট। এই দুটোই বাতের ব্যথা কমাতে ও হাড় ক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখে।

ভিটামিন সি’র ঘাটতি পূরণ করেঃ কাঁচা টমেটোতে ভিটামিন সি ও ই এর পরিমাণও বেশি। এ ছাড়া পাকা ও কাঁচা দুই ধরনের টমেটোতেই লাইকোপিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। সবুজ টমেটোতে থাকে লাল টমেটোর চেয়েও বেশি পরিমাণ ভিটামিন সি। আর তাই শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলার ক্ষেত্রে এটি খুবই উপকারী।পাশাপাশি হাড়, দাঁত, মাড়ি ও ত্বকের জন্য বেশ উপকারী এই ভিটামিন সি। ভিটামিন সি শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে ফলে সর্দি-কাশির সঙ্গে লড়ায় করতে পারে সহজেই।
ত্বকের সৌন্দর্য বাড়ায়ঃ টমেটোয় থাকা লাইকোপিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের সৌন্দর্য বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। একাধিক গবেষণায় দেখা গেছে, টমেটোয় থাকা লাইকোপেন প্রস্টেট, কলোরেকটাল ও পেটের ক্যানসার রোধে বিশেষ ভূমিকা পালন করে।

ক্যানসারের ঝুঁকি কমায়ঃ কাঁচা টমেটোয় আরও থাকে কিউমেরিক ও ক্লোরোজেনিক অ্যাসিড। যা কার্সিনোজের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। ফলে ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়।

ধূমপানের আসক্তিও কমেঃ যারা একান্তই ধূমপান ছাড়তে পারছেন না, তারা নিয়মিত কাঁচা টমেটো খেলে ধূমপানের আসক্তিও কমতে শুরু করবে।




সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু