ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্বাধীন হতে চাই: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১২:২৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১২:২৫:০০ অপরাহ্ন
স্বাধীন হতে চাই: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তার এই মন্তব্যের পর ডেনমার্ক সরকার গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডের স্বাধীনতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রধানমন্ত্রী মিউট এগেডে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী মিউট এগেডে বলেন, "আসন্ন নির্বাচনে নাগরিকদের সঙ্গে আলোচনা করে নতুন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। কাদের সঙ্গে সহযোগিতা করব এবং আমাদের ব্যবসায়িক অংশীদার কারা হবে, তা আমরাই সিদ্ধান্ত নেব।"

২২ ডিসেম্বর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে গ্রিনল্যান্ড কেনার ইচ্ছার কথা জানান। এটি নতুন কিছু নয়। ২০১৯ সালেও ট্রাম্প একই প্রস্তাব দেন, যা ডেনমার্কের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে। তবে ট্রাম্প একমাত্র মার্কিন প্রেসিডেন্ট নন, যিনি এই প্রস্তাব দিয়েছেন। ১৮৬০-এর দশকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের সময় এই ধারণা প্রথম উঠে আসে।

গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। দ্বীপটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত জলপথে অবস্থিত। এ দ্বীপে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রকল্পের বড় স্থাপনাগুলো রয়েছে এবং এখানে মূল্যবান খনিজের মজুত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রধান কারণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা