ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে পারবেন সহজেই

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১২:২৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১২:২৬:০৫ অপরাহ্ন
হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে পারবেন সহজেই
সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযোগী হোয়াটসঅ্যাপ। এছাড়াও ছবি বা ভিডিওর রেজোলিউশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম।তবে এসব ছবি, ভিডিও জমতে থাকে ফোনের স্টোরেজে বড় বড় ফাইল, ভিডিওর ফলে অল্পতেই ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়। পরবর্তিতে কোনো কিছু ডাউনলোড করতে গেলে বারবার নোটিফিকেশন আসতে থাকে স্টোরেজ ফুল। তবে এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই।

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টোরেজ নিয়মিত পরিষ্কার করুন। অর্থাৎ অপ্রয়োজনীয়, পুরোনো কিংবা বড় ফাইলগুলো সরিয়ে ফেলুন। যেসব ছবি বা ভিডিও আর লাগছে না সেগুলো ডিলিট করে দিন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন-

>> এজন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলুন।
>> এরপর থ্রি ডট মেনুতে ট্যাপ করুন এবং সেটিংসে যান।
>> সেখান থেকে স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করুন।
>> এরপর ৫ এমবির চেয়ে বেশি ফাইলের অপশনটি ট্যাপ করুন।
>> এবার সেখান থেকে আপনি ডিলিট করতে চান এমন যে কোনো মিডিয়া ফাইল সিলেক্ট করুন।
>> রিমুভ অপশনে ক্লিক করুন।
>> চাইলে একবারে একাধিক ফাইল ডিলিট করতে পারবেন। আবার একেকটি করে করতে পারেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক

চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক