ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিদেশযাত্রার নয়া ট্রেন্ড ‘ফ্লাইং নেকেড’

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১২:৪৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১২:৪৭:৩২ অপরাহ্ন
বিদেশযাত্রার নয়া ট্রেন্ড ‘ফ্লাইং নেকেড’
ফ্লাইং নেকেড নামটা শুনে হয়তো অনেকেরই চোখ কপালে উঠছে। মনে হতে পারে, এটা আবার পোশাকবিহীন সফর নাকি! কিন্তু না, এর সঙ্গে জামাকাপড় বা পোশাক-আশাকের কোনো সম্পর্ক নেই!

গত বছরের শেষ দিকে ইন্টারনেটে ফ্লাইং নেকেড নিয়ে আলোচনা শুরু হয়। যারা মিনিমালিস্ট জীবনধারার চর্চা করেন, তাদের জন্যও এটি এখন আলোচনার বিষয়।

ফ্লাইং নেকেড বলতে, কোন ধরনের লাগেজ বা ব্যাগ ছাড়াই সফর করা। অর্থাৎ আপনি কোন ধরনের বড় ব্যাগ বা ল্যাপটপ ব্যাগ নিয়ে সফর করবেন না। আপনি চাইলে শুধু একটি ছোট ক্যারি-অন ব্যাগ নিয়ে যেতে পারেন, অথবা ফোন, মানিব্যাগের মতো প্রয়োজনীয় জিনিস পকেটে নিয়ে প্লেনে ওঠা যায়। লক্ষ্য হবে শুধু সময়মতো ফ্লাইট ধরা, লাগেজের ভার বহন নয়।

ফ্লাইটে লাগেজ চেক-ইন করতে অনেক সময় চলে যায়। একদিকে লাগেজ হাতে দাঁড়িয়ে থাকতে হয়, অন্যদিকে অনেক সময় লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। এসব ঝামেলা এড়াতে ফ্লাইং নেকেড হতে পারে দারুণ সমাধান।

এয়ারলাইনসের অতিরিক্ত চার্জও ফ্লাইং নেকেডের জনপ্রিয়তার কারণ। অনেক এয়ারলাইনসই লাগেজের অতিরিক্ত ওজনের জন্য মোটা অঙ্কের চার্জ দাবি করে, যা এখন অনেক যাত্রীকে কম ব্যাগ নিয়ে সফর করতে উৎসাহিত করছে।

উপমহাদেশে এখনও লোকজন তল্পিতল্পা ছাড়া ভ্রমণে অভ্যস্ত নয়। তবে মার্কিন মুলুকে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ‘স্মার্ট প্যাক, স্মার্ট ট্রাভেল’-এর এই ট্রেন্ড। তরুণরা আর অ্যাডভেঞ্চারপ্রেমীরা ফ্লাইং নেকেডের আইডিয়া দারুণভাবে পছন্দ করছে। এতে লাগেজ গোছানোর চাপ নেই, আর চেক-ইন বা ব্যাগেজ ক্লেইমের জন্য সময়ও নষ্ট হবে না।

বিশ্বায়ন এবং সাংস্কৃতিক মেলবন্ধনও হচ্ছে ফ্লাইং নেকেডের মাধ্যমে। যেহেতু পর্যটকেরা নিজেরা কম কিছু বহন করছেন, তাই স্থানীয় পোশাক-আশাক, পণ্য কিনতে স্বাভাবিকভাবেই উৎসাহ বোধ করছেন।

তবে মনে রাখতে হবে, ফ্লাইং নেকেড সবার জন্য নয়। বিশেষ করে শিশু বা অন্য কোনো বিশেষ প্রয়োজন থাকলে এটা কার্যকর নয়। লম্বা সফরের জন্য এটি তেমন উপযুক্ত নয়, কিন্তু দৈনিক সফরের জন্য একদম দুর্দান্ত।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা