ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

ঢাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১২:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১২:৫৪:১২ অপরাহ্ন
ঢাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীতে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আজ রোববার সকালে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শনিবার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার অবস্থা অনেকটা বদলে গেছে, গতকাল থেকে কুয়াশা উধাও হয়ে রোদ উঠেছে ঝলমলিয়ে, ফলে তাপমাত্রা বেড়ে গেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শৈত্যপ্রবাহ বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় প্রায় নেই বললেই চলে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গল অথবা বুধবার থেকে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এর পর থেকেই তাপমাত্রা আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিল সেখানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ার পর আজ যশোরে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত শুক্রবার থেকেই দেশের ১৩ জেলায় শৈত্যপ্রবাহ শুরু হলেও গতকাল থেকেই তা কমে আসে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ অনেক অঞ্চলে আবহাওয়া এইভাবেই থাকতে পারে, তবে মঙ্গলবার থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ