ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পুতিনের পতন হলে রাশিয়ায় ফিরবেন অ্যালেক্সি নাভালনির স্ত্রী

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:১৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১২:১৪:৪৫ অপরাহ্ন
পুতিনের পতন হলে রাশিয়ায় ফিরবেন অ্যালেক্সি নাভালনির স্ত্রী
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া রাশিয়ায় ফিরে রাজনৈতিক দৌড়ে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সেটি সম্ভব হবে কেবল ভ্লাদিমির পুতিনের শাসনের পতনের পর। খবর এনডিটিভির সোমবার (২১ অক্টোবর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউলিয়া জানান, পুতিনের শাসনের পতনের পরই তিনি রাশিয়ায় ফিরে এসে রাজনীতিতে প্রবেশ করবেন। তার ভাষায়, ‘একদিন এই শাসন পতিত হবে এবং আমি ফিরে আসব’।ইউলিয়ার স্বামী অ্যালেক্সি নাভালনি পুতিনের শীর্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত ফেব্রুয়ারিতে একটি আর্কটিক কারাগারে সন্দেহজনক পরিস্থিতিতে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুতে নাভালনায়া প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি তার স্বামীর কাজ চালিয়ে যাবেন। একই সঙ্গে এখনও তার রাশিয়ায় ফিরে যাওয়ার সময় হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমানে লন্ডনে অবস্থান করা ইউলিয়া বলেন, ‘আমি রাশিয়াতেই থাকতে চাই। কেননা, আমি মস্কোতে জন্মেছি, আমাদের সন্তানদের জন্মও মস্কোতে হয়েছে। যদিও পুতিন ক্ষমতায় থাকাকালীন এটি সম্ভব নয়। তবে আমি আশা করি, একদিন এই শাসনের পতন হবে এবং আমি ফিরে আসব’।
রাশিয়ায় ফেরা এবং রাজনৈতিক ভাবনা নিয়ে তিনি বলেন, ‘যদি আমি রাশিয়ায় ফিরে যাই, তবে আমি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেব। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন এবং আমি যত দ্রুত সম্ভব তার পতন ঘটাতে যা যা করা প্রয়োজন তা করব’।এদিকে গত জুলাই মাসে পুতিন সরকার তাকে ‘সন্ত্রাসী’ এবং ‘চরমপন্থি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।এ বিষয়ে ৪৮ বছর বয়সি রুশ কন্যা ইউলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াকে ‘একটি প্রহসন’ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে পুতিনকে তাদের ‘একটু কম ভয়’ পাওয়ার আহ্বান জানান।
এদিকে মঙ্গলবার প্রকাশিত হচ্ছে প্রয়াত অ্যালেক্সি নাভালনির পোস্টহিউমাস স্মৃতিকথা ‘প্যাট্রিয়ট’। যেখানে তার ২০২০ সালে নার্ভ এজেন্ট বিষক্রিয়া এবং রাশিয়ার একটি কারাগারে জীবনযাপন সম্পর্কে বর্ণনা রয়েছে। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা