ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লন্ডনে টিউলিপের বোনও পেয়েছেন ফ্ল্যাট, দিয়েছিলেন হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০১:১৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০১:১৫:০০ অপরাহ্ন
লন্ডনে টিউলিপের বোনও পেয়েছেন ফ্ল্যাট, দিয়েছিলেন হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দখলে থাকা আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। সম্প্রতি দ্য টেলিগ্রাফ এই ফ্ল্যাটটির খবর প্রকাশ করেছে, যা ফিন্যান্সিয়াল টাইমস প্রথমবারের মতো সামনে এনেছিল।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং সেদেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুর্নীতির তদন্তে তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তারও নাম জড়িয়েছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, টিউলিপ সিদ্দিকের দখলে থাকা দ্বিতীয় ফ্ল্যাটটি তার খালা শেখ হাসিনার সূত্রে পাওয়া। তবে এই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপের নামে নয়, তার বোন আজমিনা সিদ্দিক রুপন্তিকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল মঈন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবীর মাধ্যমে, যিনি হাসিনা সরকারের লোক হিসেবে পরিচিত।

২০০৯ সালে এই ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করা হয়, তখন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন এবং তার বয়স ছিল ১৮ বছর। ফ্ল্যাটটির রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে, এটি কোনো টাকা বা আর্থিক মূল্য ছাড়াই হস্তান্তর করা হয়েছিল।

এদিকে, টিউলিপ সিদ্দিক বেশ কিছু অফিসিয়াল নথিতে এই হ্যাম্পস্টেডের ফ্ল্যাটটিকে তার বাসভবন হিসেবে তালিকাভুক্ত করেছেন। ২০১২ সালে তিনি এই ফ্ল্যাটটি তার ঠিকানা হিসেবে ব্যবহার করেন, যখন তিনি ওয়ার্কিং মেনস কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হন।

এ বিষয়ে টিউলিপ সিদ্দিক মন্তব্য করতে রাজি হননি, তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে তিনি কিছু সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করেছিলেন। সূত্রটি আরও দাবি করেছে, টিউলিপের সম্পত্তির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

এর আগে, ফিন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছিল যে, টিউলিপ সিদ্দিক একটি ফ্ল্যাট বিনামূল্যে পেয়েছিলেন একটি বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে, যাঁর আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা