ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্বের বয়স্ক ব্যক্তি তমিকো আর নেই 

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০১:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০১:৩৫:২২ অপরাহ্ন
বিশ্বের বয়স্ক ব্যক্তি তমিকো আর নেই 
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন। জাপানী এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর। তিনি জাপানের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মারা যান বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির।স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পরে তোমিকো বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন।

 আসিয়ার ২৭ বছর বয়সী মেয়র রিয়োসুক তাকাশিমা এক বিবৃতিতে বলেছেন, তোমিকো ইতুকা তার দীর্ঘ জীবনে আমাদের আশা ও সাহস যুগিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ।ইতুকার জন্ম ১৯০৮ সালের মে মাসে, প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রবীণ দিবসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে তাকে (গিনেস ওয়ার্ল্ড রেকডস) সার্টিফিকেট দেয়া হয়। এই দিনে জাপানে সরকারি ছুটি থাকে যা দেশের বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে প্রতিবছর উদযাপিত হয়।ইতুকা খুব ভালো ভলিবল খেলতেন এবং ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দু’বার আরোহণ করেন।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়  তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস দেখভাল করতেন। ১৯৭৯ সালে তার স্বামী মারা যাওয়ার পর জাপানের নারা শহরে একা থাকতেন ইতুকা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম