ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ভিসা ও ইকামার ফি বাড়ালো সৌদি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০১:৪৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০১:৪৮:৪০ অপরাহ্ন
ভিসা ও ইকামার ফি বাড়ালো সৌদি
সম্প্রতি ভিসা ও ইকামার ফি হালনাগাদ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম। ২০২৫ সাল থেকে দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ সৌদি রিয়াল। অন্যদিকে, ইকামা নবায়নের ফি ৫১ দশমিক ৭৫ রিয়াল এবং একেবারে দেশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আজ টিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে ৬৯ রিয়াল। এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি ২৮ দশমিক ৭৫ রিয়াল।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে আবশে জানিয়েছে, এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয়।

একই সঙ্গে ভিজিট ভিসাধারী গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আবশের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে: ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে। প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা