ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

জো বাইডেনের আমন্ত্রণ উপেক্ষা করলেন লিওনেল মেসি!

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০২:১৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০২:১৩:৪৮ অপরাহ্ন
জো বাইডেনের আমন্ত্রণ উপেক্ষা করলেন লিওনেল মেসি!
আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান, প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পেলেও সেটি গ্রহণের জন্য হোয়াইট হাউসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শনিবার (৪ জানুয়ারি) আয়োজিত ওই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকলেও মেসির অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে এই সম্মান দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেও তিনি অনুষ্ঠানে যাননি। আনুষ্ঠানিক তালিকায় তার নাম থাকলেও তিনি উপস্থিত না হওয়ায় পুরস্কারটি কেউ তার পক্ষ থেকে গ্রহণ করেননি, ফলে তার নামও ঘোষণা করা হয়নি। মেসির অনুপস্থিতির কারণ হিসেবে "সূচির ভুল" বলা হলেও এই বিষয়ে নানা গুঞ্জন রয়েছে।

মেসির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "ফিফার মাধ্যমে জানানো হয়েছিল যে মেসিকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়া হবে। মেসি এ সম্মাননা গ্রহণে অত্যন্ত কৃতজ্ঞ এবং এটি তার জন্য একটি বিশাল গর্বের বিষয়। তবে পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ভবিষ্যতে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন তিনি।"

এই সম্মাননা মেসি শুধুমাত্র তার ফুটবল সাফল্যের জন্য নয়, বরং তার মানবকল্যাণমূলক কাজের জন্যও পেয়েছেন। "লিও মেসি ফাউন্ডেশন" বিশ্বজুড়ে শিশুদের জন্য নানা কল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে এবং তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।

বর্তমানে মেসি পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এবং আগামী মাসে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরবেন। মেসির অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে, তবে মেসি বা তার ক্লাব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের