ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

তারেক রহমানকে দেশে ফেরানোর পরিস্থিতি তৈরি হয়নি: সালাহউদ্দিন আহমেদ

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০২:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০২:২২:২৮ অপরাহ্ন
তারেক রহমানকে দেশে ফেরানোর পরিস্থিতি তৈরি হয়নি: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ এখনও প্রস্তুত হয়নি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে যুক্তরাজ্য সফর শেষে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমরা এখনও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো পরিবেশ তৈরি করতে সক্ষম হইনি।’’

এছাড়া, লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, কারণ একতা ছাড়া ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়।’’

আন্তর্জাতিক সরকারের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘নির্বাচনকালীন সরকারের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা জরুরি।’’

নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নতুন দলকে স্বাগত জানানো হলেও সেটা যেন কোনও ‘কিংস পার্টি’র মতো না হয়।’’

এছাড়া, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।’’

সালাহউদ্দিন আহমেদ গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যে যান এবং সেখান থেকে বিএনপির ভবিষ্যত রাজনীতি, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

কমেন্ট বক্স