ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

ভোলায় ভ্যাক্সিন নিয়ে অসুস্থ ৬০ স্কুলছাত্রী

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন
ভোলায় ভ্যাক্সিন নিয়ে অসুস্থ ৬০ স্কুলছাত্রী
ভোলার বোরহানউদ্দিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধ ভ্যাক্সিনের প্রভাবে জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় আশঙ্কাজনক ৫ শিক্ষার্থীকে ভোলা জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নোমান বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষে ১০ থেকে ১৪ বছরের মেয়েদের জরায়ু ক্যান্সারের ভ্যাক্সিন দেওয়া হয়। ওই ভ্যাক্সিন দেওয়ার কিছুক্ষণ পরই বিভিন্ন ক্লাসের প্রায় ৬০ জনের মত শিক্ষার্থী অসুস্থ্যতাবোধ করে। তাৎক্ষণিক বোরহানউদ্দিন হাসপাতালের চিকিৎসকরা গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। বেশি অসুস্থ ৫ জনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
ভোলা সদর হাসপাতালে চিকিৎসক ডাক্তার নাহিদ সুলতানা বলেন, ভ্যাক্সিনের প্রভাবে শিক্ষার্থীরা ভয় পেয়েছে, এতে কিছুটা অসুস্থ হয়েছে। তবে এখন সবাই সুস্থ। 

 

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা