ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয়: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৩:০৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৩:০৫:৩২ অপরাহ্ন
বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয়: প্রধান উপদেষ্টা
রোববার (৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া উপভোগ শেষে বক্তৃতা করেন তিনি।দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয়, খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয়।

দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে।এর আগে প্রায় ঘণ্টাব্যাপী সেনাবাহিনীর শীতকালীন মহড়া প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।এ সময় সামরিক প্রশিক্ষণ যেন রূপ নেয় এক সত্যিকারের যুদ্ধের ময়দানে। সেখানে শত্রুপক্ষ দেশের ওপর হামলা করলে কীভাবে তা মোকাবিল করা হবে, তার বাস্তব প্রতিচিত্র ফুটিয়ে তোলা হয়।

চিত্রায়িত হয় বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক-কামান আর মর্টার শেলের মাধ্যমে শত্রু বধের দৃশ্য। গোলন্দাজ বাহিনীর আক্রমণ আর সাঁজোয়া বাহিনীর কসরত ফুটিয়ে তোলা হয়।সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বিমানবাহিনীও। শত্রুপক্ষ প্রতিহতে বিমানবাহিনীর জঙ্গিবিমান, আর্মি অ্যাভিয়েশনের যুদ্ধবিমান, হেলিকপ্টার আর প্যারা-কমান্ডোর আক্রমণ দেখানো হয় সেখানে।
পরে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ড. মুহাম্মদ ইউনূস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা