ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার বেগে চলছে পরীক্ষামূলক ট্রেন

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার বেগে চলছে পরীক্ষামূলক ট্রেন
দেশি-বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধায়নে অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হয়েছে যমুনা নদীর ওপর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দেশের বৃহৎ যমুনা রেলওয়ে সেতু'র। এখন চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল।রোববার (০৫ জানুয়ারি) কাঙ্ক্ষিত গতি ১২০ কিলোমিটার গতিবেগে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করায় সন্তুষ্টি প্রকাশ করেছে রেলওয়ে সেতুটির নির্মাণ সংশ্লিষ্টরা। আগামীকাল জেনারেলের ইন্সপেকশন বাংলাদেশের রেলওয়ের পরীক্ষায় উত্তীর্ণ হলেই যেকোনো সময় চলাচল শুরু করতে পারবে বাণিজ্যিক ট্রেন।  

জাপান-বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুর অবকাঠামোগত নির্মাণকাজ শেষে এখন চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। সকাল সাড়ে ৯টায় চারটি কোচ ও একটি ইঞ্জিন সংযোজিত দুটি ট্রেন সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে একযোগে দ্বিতীয় পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে। পরে পর্যায়ক্রমে ৪০ কিলোমিটার থেকে ধাপে ধাপে বাড়ানো হয় গতি। এক পর্যায়ে কাঙ্ক্ষিত গতি ১২০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম হয় পরীক্ষামূলক ট্রেন দুটি।  

কাঙ্ক্ষিত গতিতে ট্রেন চলাচলে কোনো ত্রুটি দেখা না দেওয়ায় খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। তাদের দাবি এটি আন্তর্জাতিকমানের রেলসেতু হিসেবে প্রতিষ্ঠিত হবে।যমুনা রেলসেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদউর রহমান জানান, জিআইবিআর এর পরীক্ষায় উত্তীর্ণ হলেই যেকোনো সময় চলাচল শুরু হতে পারে বাণিজ্যিক ট্রেন চলাচল। এই সেতুটি চলতি ফেব্রুয়ারির মাঝামাঝিতে হতে পারে উদ্বোধন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘের এই সেতুর। ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে ৫০টি পিলার ও ৪৯টি স্প্যানের ওপর নির্মিত হয় সেতুটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা