ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয় : পরীমণি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৩:২৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৩:২৬:২৬ অপরাহ্ন
শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয় : পরীমণি
বর্তমানে সিনেমা ও সিরিজসহ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটে তার সন্তানদের সঙ্গে। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, তিনি দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়ে একক মা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন বছরের আগমন উপলক্ষে, পরীমণি কোলে দুই সন্তানকে নিয়ে ঘরোয়া একটি সেলিব্রেশন আয়োজন করেন, যা দেখে তার ভক্তরা মুগ্ধ হয়েছেন। পরী তার সামাজিক মাধ্যমে নতুন বছরের আয়োজনের ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে পূণ্য ও প্রিয়মকে নিয়ে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। তাদের সঙ্গে ছিল তাদের পোষ্যও। আয়োজনের ব্যাকগ্রাউন্ডে ছিল সাদা, কালো ও গোল্ডেন বেলুনে সজ্জিত ২০২৫ লেখার ব্যানার এবং সামনে ছিল একটি সেলিব্রেশন কেক।

ছোট্ট পূণ্য কেকটি কেটে উপভোগ করেন, আর ছোট প্রিয়ম কৌতূহলী দৃষ্টিতে সেই কেকের দিকে তাকিয়ে ছিল। এসময়, পরীমণি তাদের সঙ্গে আনন্দে মগ্ন ছিলেন। ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে পরীমণি লিখেন, “কখনো কখনো শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয়।”

এমন সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা পরীমণির প্রতি ভালোবাসা ও প্রশংসা জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

পরীমণি কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেছেন, বিশেষত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। মডেলিংয়ের ক্ষেত্রেও এখনও তিনি সক্রিয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা