ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

চীনে বাজারে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৩:৫৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৩:৫৮:৩১ অপরাহ্ন
চীনে বাজারে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু
চীনের উত্তরাঞ্চলের হিবে প্রদেশে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু এবং আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এ খবর জানিয়েছে।গত শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ হিবে প্রদেশে ঝাংজিয়াকু শহরের ওই বাজারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিতি হয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ।

 ছয় ঘণ্টা পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এর মধ্যে আগুনে পুড়ে প্রাণ হারান ৮ জন। এই প্রসঙ্গে ঝাংজিয়াকু শহরের ছিয়াওশি জেলা প্রশাসন জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জীবন বর্তমানে ঝুঁকিমুক্ত।আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। স্থানীয় এক সংবাদমাধ্যমের তথ্য মতে, এই বাজারটি ২০১১ সালে প্রথম চালু হয়। 
 
ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য সবকিছুই কম দামে পাওয়া যায় ঐতিহ্যবাহী এই বাজারে। এজন্য সাধারণত সুপারমার্কেট চেইনের তুলনায় ক্রেতাদের ভিড় থাকে।বাজারের সম্ভাব্য আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, মাংস ভাজাতে ব্যবহৃত কাঠকয়লা এবং ফেলে দেয়া সিগারেট। এছাড়া ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনসহ পুরনো অবকাঠামোকে আগুন ও বিস্ফোরণের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মসজিদে দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মসজিদে দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি