ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কাতারে গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, সহিংসতা চলছেই

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৪:২৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৪:২৩:৫৩ অপরাহ্ন
কাতারে গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, সহিংসতা চলছেই
গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারে হামাসের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আলোচনার মাঝেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার ভোরে আল-গোউলা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত হন। তাঁদের মধ্যে সাতটি শিশু রয়েছে। বিভিন্ন এলাকায় হামলায় আহতদের উদ্ধার কাজ চলছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ জানান, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির চেষ্টা অব্যাহত রয়েছে। এই বিষয়ে একটি প্রতিনিধিদল কাতারে গিয়েছে। বর্তমানে গাজায় ৯৬ জন ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছেন, যাঁদের মধ্যে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ১,২০০ জন নিহত হন এবং আড়াই শ জনকে জিম্মি করা হয়। এরপর থেকেই ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হয়, যা এখনো অব্যাহত।

সম্প্রতি হামাসের সশস্ত্র শাখা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ১৯ বছর বয়সী ইসরায়েলি সেনাসদস্য লিরি আলবাগ ইসরায়েলি সরকারের কাছে তাঁর মুক্তি নিশ্চিত করার অনুরোধ করেন। ভিডিওটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

গাজায় ১৫ মাস ধরে চলমান এই সংঘাতের মধ্যে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো এ আলোচনা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা