ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বিয়ের ১৭ দিনের মাথায় নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৪:৩২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৪:৩২:০৪ অপরাহ্ন
বিয়ের ১৭ দিনের মাথায় নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুরে বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় মোছা. মুক্তা খাতুনের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শহরের কাজিরহাট এলাকার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তা স্থানীয় একটি বিউটি পার্লারে কর্মরত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মুক্তার স্বামী মোহাম্মদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা হত্যার দায় স্বীকার করেছেন। মুক্তার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মুক্তার ভাই মো. সাইদুল বলেন, ‘আমার বোনকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। জামাই নেশাগ্রস্ত ছিলেন এবং মুক্তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তা ও রানা ১৭ দিন আগে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। গত শনিবার রাতে শ্বশুরবাড়ির শোবার ঘরে মুক্তা ঘুমাতে যান। সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রানাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।’

নিহত মুক্তার মা জাহেদা বেগম বলেন, ‘রানা আগের বিয়ের বিষয়টি গোপন রেখে আমার মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকেই মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল। গত শনিবার রাতে মেয়েকে মারধর করা হয়, এবং তাঁরা ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছে। আমি এর কঠোর বিচার চাই।’

এ ঘটনায় মুক্তার পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে