ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

তদবির প্রসঙ্গে কড়া বার্তা নাহিদ ইসলামের

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৫:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৫:৩১:৫১ অপরাহ্ন
তদবির প্রসঙ্গে কড়া বার্তা নাহিদ ইসলামের
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তাঁর নাম ব্যবহার করে তদবির করার চেষ্টা সম্পর্কে সতর্ক করেন।

নাহিদ ইসলাম জানান, সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী তাঁর নাম বা আত্মীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর বা সংস্থায় তদবির করার চেষ্টা করছে। এমনকি তাঁর স্বাক্ষর জাল করে সুপারিশপত্র জমা দেওয়ার ঘটনাও ঘটছে। তিনি এই ধরনের তৎপরতার বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেন, "আমার নাম ব্যবহার করে কোনো তদবির আমলে নেওয়া হবে না। বরং এই ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।"

এই বিষয়ে সকল সরকারি দপ্তর ও সংস্থায় চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সবাইকে সতর্ক থাকার এবং এ ধরনের অপতৎপরতার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা