ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৫:৪৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৫:৪৪:৩৮ অপরাহ্ন
বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন
অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১১ (বর্তমান ১৪) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এস এ খালেক দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ গত বুধবার তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার রাতে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এস এ খালেক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেন এবং পরবর্তীতে ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬, ১৯৮৮, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে পরাজিত হন। ২০১৮ সালে তার ছেলে আবু বকর সিদ্দিক সাজু বাবার আসনে নির্বাচনে অংশ নেন, কিন্তু পরাজিত হন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী