ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঢাকায় কবে হবে ডিজিটাল ট্রাফিক সিস্টেম ?

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১০:৫৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১০:৫৯:২১ পূর্বাহ্ন
ঢাকায় কবে হবে ডিজিটাল ট্রাফিক সিস্টেম ?
আধুনিক ট্রাফিক ব্যবস্থার স্বপ্ন দেখা নগরবাসীর এখনও শেষ ভরসা সে লাল, হলুদ, আর সবুজ বাতি। যানজট নিরসনে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপে নেই ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা। সংশ্লিষ্টদের দাবি, আধুনিকতার জন্য দেশের এখনও উপযুক্ত হয়নি বিভিন্ন নগরীর সড়কগুলো। অথচ বিশেষজ্ঞরা বলছেন, যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থার বিকল্প নেই।কৃত্রিম বুদ্ধিমত্তার এ প্রযুক্তি সড়কে ব্যবহার শুরু হলে অটোমেটিক ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি শনাক্ত করে মালিকের কাছে জরিমানার তথ্য চলে যাবে, এতে সতর্ক হবে সবাই। কিন্তু । প্রায় সাড়ে চার কোটি মানুষের এ ঢাকা নগরীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২১ লাখের বেশি। আর অনিবন্ধিত প্রায় ২৩ লাখ রিকশার পাশাপাশি সড়কে নতুন বোঝা ব্যাটারিচালিত অটোবিকশা। এতে ব্যস্ত সড়কে আইন মানা কিংবা না মানার বিষয়টি নিয়ন্ত্রণে আনাই যেন বড় চ্যালেঞ্জ।


খালি চোখে জঞ্জাল সড়ক মনে হলেও, কৃত্রিম বুদ্ধিমত্তার চিত্র বলছে ভিন্ন কথা। সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব স্বয়ংক্রিয় ক্যামেরার লেন্সে। সেকেন্ডের মধ্যে চলন্ত গাড়ির নম্বর শনাক্ত করে দিচ্ছে বিস্তারিত তথ্য। নিয়ম অমান্য করে রাস্তা ব্যবহার করা ব্যক্তিদেরও শনাক্ত করা যাবে নিমিষের মধ্যেই। আইন ভাঙলেই জরিমানা চলে যাবে যার যার একাউন্টে। সড়কের এ বেহাল দশা রুখতে এমন দেশীয় প্রযুক্তি নিয়ে অপেক্ষায় সিগমাইন্ড এআই।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু আনাস শুভম বলেন, বাংলাদেশে তৈরি এ প্রযুক্তি বাংলাদেশের সড়ক ও যানবাহন নিয়েই সবচেয়ে ভালো সেবা দিতে পারবে। কারণ, দেশের সড়ক-মহাসড়কের ওপর জরিপ করেই এটি তৈরি করা হয়েছে। এখানে বিদেশি কোন প্রযুক্তি বসাতে গেলে যেমন খরচ অনেক বেশি পড়বে, তেমনি সেগুলোকে দেশের সিস্টেমের কথা মাথায় রেখেই তৈরি করতে হবে।  এমনই এক প্রযুক্তিতে ভরসা করে সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছিলো ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু বিফলে গেছে সে উদ্যোগ, সঙ্গে বিপুল বিনিয়োগ।

নগরবাসীকে স্বস্তির স্বপ্ন দেখানো ডিজিটাল ট্রাফিক সিস্টেম অবশ্য দেশের বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকায় পরীক্ষা-নিরীক্ষার পর এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তবে কি এ যানজট থেকে সহসাই মুক্তি মিলছে না রাজধানীবাসীর?যানজট নিরসন করে নাগরিক জীবনে স্বস্তি দিতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি দলটি গুরুত্ব দিচ্ছে ট্রাফিক সিগন্যালের ওপর। সিদ্ধান্ত হয়েছে, আপাতত রাজধানীর ২২টি মোড়ে নতুন করে ফিরবে আগের সেই 'ট্রাফিক বাতি'। এখন প্রশ্ন হলো, ডিজিটাল এ দেশে ট্রাফিক ব্যবস্থা স্বয়ংক্রিয় হবে কবে?বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাদিউজ্জামান অবশ্য বলছেন, ‘পৃথিবীর কোন দেশের শহরেই এতো সংস্করণের যানবাহন চলে না। সেদিক থেকে আমাদের ঢাকা শহরের অবস্থা অনেকটা আলাদা। আমরা সিগন্যাল দেখে গাড়ি চালানোতে অভ্যস্ত না। চালক ও পথচারীরা যখন এর ব্যবহার শিখবে, তখন আধুনিক প্রযুক্তি চাপানোর পরিকল্পনা করেছি।’

বিশেষজ্ঞরা বলছেন, যানজট নিরসনে ডিজিটাল ট্রাফিক সিস্টেমের প্রয়োজনীয়তা থাকলেও রাজনৈতিক দলগুলোর দখলদারি মানসিকতায় সড়কে শৃঙ্খলা অনুপস্থিত।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ঢাকায় ৩৩৯টি পয়েন্টে চার হাজার ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালনের পরও প্রতি বছর অপচয় হয় প্রায় ৫৫ হাজার কোটি টাকা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা