ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ এখনো ঠিক হয়নি: প্রেস সচিব

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৬:১৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৬:১৫:৫৭ অপরাহ্ন
জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ এখনো ঠিক হয়নি: প্রেস সচিব
জুলাই ঘোষণাপত্রের প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং এরপর খসড়া প্রস্তুত করা হবে। তবে তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন প্রেস সচিব। তিনি আরও জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে পিবিআই অনেক কাজ করছে এবং নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথা বলেছে। তিনি আশাবাদী যে, পিবিআই এই ঘটনায় ভালো কিছু করতে পারবে।

ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বুলগেরিয়া, রোমানিয়া, কাজাখস্তানসহ কিছু দেশ নোয়াদিল্লি বাদে বিকল্পভাবে ভিসা প্রদান করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের কাছে অনুরোধ করেছিলেন।

এছাড়া, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির বিষয়ে তিনি জানান, ভারত এখনও এর কোনো উত্তর দেয়নি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ