ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

হাসিনাকে ফেরানোর চিঠির জবাব দেয়নি ভারত: প্রেস সচিব

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৬:২১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৬:২১:৩৯ অপরাহ্ন
হাসিনাকে ফেরানোর চিঠির জবাব দেয়নি ভারত: প্রেস সচিব
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ভারত এখনও শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির বিষয়ে কোনো উত্তর দেয়নি। এর আগে, ৩ জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ‘এক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বার্তা পেয়েছিলাম। তবে এর বাইরে নতুন কিছু বলার নেই।’

গত ২৩ ডিসেম্বর দিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল জানিয়েছিলেন, ‘বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের কূটনৈতিক নোট পেয়েছি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’

এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর, তার দেশে ফেরানোর জন্য নানা আইনি পদক্ষেপ নেয়া হয়। ১৩ নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার গ্রেফতারে রেড নোটিশ জারির বিষয়ে পুলিশের কাছে আবেদন করা হয়।

ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, বুলগেরিয়া, রোমানিয়া, কাজাখস্তানসহ কিছু দেশ ভারত ছাড়া অন্যান্য জায়গা থেকে ভিসা গ্রহণের অনুমতি দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা