ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

নাটোরে বাসের ধাক্কায় নিহত ২

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৬:২৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৬:২৩:৩৫ অপরাহ্ন
নাটোরে বাসের ধাক্কায় নিহত ২
নাটোরের সিংড়ায় একটি দুর্ঘটনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বগুড়ার দুপচাঁচিয়া থানার খিয়ানী মধ্যপাড়া মহল্লার বাসিন্দা রুবেল হোসেন এবং মনজুর রহমানের ছেলে নাদিম মাহমুদ। আহত ব্যক্তি হলেন শামসুদ্দিন প্রামানিক, যিনি একই এলাকার মাদুর প্রামানিকের ছেলে।

স্থানীয় পুলিশ জানায়, নিহতরা একটি মোটরসাইকেলে তিনজন আরোহী নাটোর থেকে বগুড়ার দুপচাঁচিয়া যাচ্ছিলেন। নিঙ্গইন এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, ফলে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানায়। পুলিশ এসে দুটি মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, নিহতদের মরদেহ সিংড়া থানা হেফাজতে রাখা হয়েছে এবং আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি বাসটির চালক এবং বাসটি আটক করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ