ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা

১৭ বছর বয়সে পরপারে বাঁহাতি স্পিনার

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৬:৪৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৬:৪৭:০১ অপরাহ্ন
১৭ বছর বয়সে পরপারে বাঁহাতি স্পিনার
অনূর্ধ্ব-১৮ বিভাগীয় টুর্নামেন্টে খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মহরম হোসেন মহিন, কিন্তু তার আগেই আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন এই তরুণ ক্রিকেটার। ঢাকা দক্ষিণ দলের হয়ে বিভাগের জন্য অনুশীলন করছিলেন মহরম, সম্প্রতি ফরিদপুরে দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি।

হঠাৎ পেটের ব্যথা শুরু হলে মহরম ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন। পরীক্ষার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করানোর পরামর্শ দেন। সেখানেও তাকে ভর্তি করা হয়।

শরীরের আরও কিছু জটিলতা শনাক্ত হওয়ায় তার অস্ত্রোপচার করা হয় এবং প্রথমে ভালো অনুভব করছিলেন তিনি। তবে হঠাৎ করে তার অবস্থার অবনতি ঘটে এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ফিরে আসতে পারলেন না তিনি।

মহরম হোসেন মহিন বরিশালের গৌরনদী এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা একজন স্কুলশিক্ষক। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার 

২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার