ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার: বিবিএস

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৯:০১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০১:০২ পূর্বাহ্ন
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার: বিবিএস
বাংলাদেশে কর্মজীবী মানুষের সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার। এরমধ্যে ৪ কোটি ৫৭ লাখ ৭০ হাজার পুরুষ এবং ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার নারী। তবে ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে, শ্রমশক্তির মধ্যে ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন।রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে। ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ পরিসংখ্যানবিদদের ১৯তম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএলএস) অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের মোট শ্রমশক্তি ছিল ৭ কোটি ৬ লাখ। এরমধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার মানুষ। অর্থাৎ, যারা জরিপের আগের সাত দিনে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন, তাদের কর্মজীবী হিসেবে গণ্য করা হয়েছে।জরিপের তথ্যমতে, ৬ কোটি ৭৫ লাখ কর্মজীবীর মধ্যে ৪ কোটি ৫৭ লাখ ৭০ হাজার পুরুষ এবং ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার নারী কর্মে নিয়োজিত ছিলেন। এর বাইরে, শ্রমশক্তির ২৫ লাখ ৫০ হাজার মানুষ গত সেপ্টেম্বর শেষে বেকার হিসেবে চিহ্নিত হন, যা তার আগের প্রান্তিকে ছিল ২৬ লাখ ৬০ হাজার।

বিবিএস প্রথমবারের মতো আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমশক্তি জরিপ পরিচালনা করেছে। এই পদ্ধতিতে, যারা উৎপাদনমূলক কাজে নিযুক্ত নন কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না, তাদের কর্মে নিয়োজিত হিসেবে বিবেচনা করা হয়নি। জরিপে বেকার হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন যারা আগের সাত দিনে কোনো কাজ করেননি, তবে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন। এছাড়া, যারা জরিপের আগের ৩০ দিনে মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন, তারাও বেকার হিসেবে অন্তর্ভুক্ত।জরিপে আরও উল্লেখ করা হয়েছে যে, যারা কর্মে নিয়োজিত নন এবং বেকার হিসেবেও বিবেচিত হননি, তারা শ্রমশক্তির বাইরের জনগোষ্ঠী। এই দলে রয়েছেন শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, প্রবীণ, কাজ করতে অক্ষম ব্যক্তি, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং গৃহিণীরা যারা কাজ করতে অনিচ্ছুক। গত সেপ্টেম্বর শেষে এ ধরনের জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা