ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অভিষেকের দিন পতাকা অর্ধনমিত থাকায় অসন্তোষ ট্রাম্পের

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন
অভিষেকের দিন পতাকা অর্ধনমিত থাকায় অসন্তোষ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু পর তার সম্মানে দেশের পতাকা ৩০ দিন অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত দেশটির পতাকা অর্ধনমিত থাকবে।এই ৩০ দিনের মধ্যেই পড়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। আর সেই বিশেষ দিনটিতেই কার্টারের সম্মানে পতাকা এমন অর্ধনমিত থাকাটা মেনে নিতে পারছেন না ট্রাম্প।

তিনি এরই মধ্যে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন।অভিযোগ করে শুক্রবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি লেখেন, ভাবি একজন প্রেসিডেন্টের অভিষেকের সময় প্রথমবারের মতো পতাকা এমন অবস্থানে থাকবে। এটি কেউই দেখতে চায় না। কোনও আমেরিকানই এতে খুশি হতে পারে না।

ট্রাম্প তার অভিষেক নিয়ে ডেমোক্র্যাটদের ঐকান্তিকতার অভাবেরও সমালোচনা করেন। তিনি বলেন, তার অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখাটাকে “তারা (ডেমোক্র্যাটরা) খুব বিরাট একটা কিছু বলে মনে করছে। তারা এতে খুশিও। আসলে তারা দেশকে ভালবাসে না।

তারা কেবল তাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করে।”ট্রাম্পের আপত্তির মুখে পতাকা অর্ধনমিত না রাখার বিষয়টি বিবেচনা করা হবে কিনা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তা জানতে চাইলে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জেন-পিয়ারে স্পষ্টতই ‘না’ বলে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ১৯৫৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারের চালু করা নিয়ম অনুযায়ী, দেশের কোনও প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্ট মারা গেলে তার সম্মানে সব কেন্দ্রীয় সরকারি ভবন, সামরিক স্থাপনা, জাহাজ এমনকি বিদেশেও যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও অন্যান্য স্থাপনায় ৩০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হয়।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা