ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৯:৪১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:৪১:২২ পূর্বাহ্ন
আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব
বিপিএলে সিলেট পর্ব শুরু আজ। সিলেট পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলাদা চমক থাকে। ঢাকায় প্রথম পর্ব উত্তেজনায় শেষ হয়েছে, আজ থেকে সিলেটে শুরু হচ্ছে ১২ ম্যাচের পর্ব। বেলা দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি করে জয় পাওয়া দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল লড়াইয়ে নামবে।

ঢাকায় প্রথম পর্বে প্রত্যাশার চেয়েও বেশি রান হয়েছে প্রতি ম্যাচে। সিলেটের উইকেটে বরাবরই ব্যাটারদের জন্য বিশেষ সুবিধা থাকে। তবে রানের হিসাবে ঢাকাকে ছাড়িয়ে যাওয়া এবার বড় চ্যালেঞ্জ হবে। এখন পর্যন্ত সর্বোচ্চ রান ও উইকেট দুই বাংলাদেশির। এনামুল হক বিজয় ১৭৬ রান নিয়ে সবার উপরে, ১২ উইকেট পাওয়া তাসকিনের ধারেকাছে কেউ নেই।

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। তারা নেট রানরেটেও অনেক এগিয়ে। সিলেট ঢাকায় মাত্র একটি ম্যাচ খেলে হেরেছে। ঘরের মাটিতে বেশি ম্যাচ খেলবে সিলেট। নিজেদের দলকে সমর্থন দেওয়ার জন্য দর্শকরাও মাঠে আসবে বলে আয়োজকদের ধারণা।

স্থানীয় তরুণ সব ক্রিকেটার রয়েছে সিলেটে। স্থানীয় ক্রিকেটারই তাদের মূল শক্তি। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরেছিল সিলেট। এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই সিলেটে স্বাগতিকরা শুরু করবে। অন্যদিকে নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে রংপুর বেশ ভারসাম্যপূর্ণ দল।এদিকে কাগজে-কলমে ফরচুন বরিশাল বড় দল হলেও তারা দুই ম্যাচের একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। সিলেটেই বরিশালকে ছন্দে ফেরাতে চান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স।

তিনি বলেন, ‘দলটা বেশ ভালো। যদিও যেভাবে খেলতে চেয়েছি এখনো সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সঙ্গেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’ 

বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহীকে দুর্বল দল হিসাবে দেখেন অনেকে। তবে রাজশাহীর এনামুল ও তাসকিন আহমেদই এখন সর্বোচ্চ রান ও উইকেট শিকারি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা