ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার

বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন
বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির
বিএনপির প্রবীণ নেতা, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে রাজধানীর মিরপুরের দারুস সালামে তার বাসায় ছুটে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
জামায়াত আমির শোকসন্তপ্ত পরিবারকে পরিবারকে সান্ত্বনা দিয়ে এস এ খালেকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় তিনি মানব কল্যাণে করা তার বিভিন্ন ভালো উদ্যোগ স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমির।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নান এবং দারুসসালাম থানার জামায়াতে ইসলামীর নেতারা। এর আগে রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসএ খালেক দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন।

বিএনপি নেতা এস এ খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।রোববার এক শোক বার্তায় নেতারা বলেন, এস এ খালেকের মৃত্যুতে দেশ একজন মানব দরদী মানুষকে হারাল। মানব কল্যাণে এস এ খালেকের অবদান অতুলনীয়। তার ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাত দান করেন সেই দোয়াও করেন তারা।

কমেন্ট বক্স
বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ