ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ফুচকা বেচে ৪০ লাখ টাকা লেনদেন যুবকের, আয়কর বিভাগের নোটিশ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১০:৩৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১০:৩৮:২৪ পূর্বাহ্ন
ফুচকা বেচে ৪০ লাখ টাকা লেনদেন যুবকের, আয়কর বিভাগের নোটিশ
ফুচকা বেচে বছরে ৪০ লাখ টাকা আয় করেছেন এক যুবক। তথ্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই তামিলনাড়ুর সেই ফুচকা বিক্রেতার কাছে নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ।যে কোনও ব্যবসার বার্ষিক লেনদেন ৪০ লাখের ওপর হলে ভারতের নিয়ম অনুযায়ী গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) দিতে হয়। এছাড়া জিএসটিতে নাম নথিভুক্ত করতে হয়। তামিলনাড়ুর সেই ফুচকা বিক্রেতা নিয়ম ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। চোখে পড়ে আয়কর দপ্তরের। ২০২৩-২৪ অর্থবর্ষে তার লেনদেন ৪০ লাখ টাকা।

গত মাসের ১৭ তারিখ একটি নোটিশ পাঠানো হয় ওই ফুচকাওয়ালাকে। তামিলনাড়ুর জিএসটির ৭০ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এছাড়া সেই ফুচকা বিক্রেতাকে গত তিন বছরের আর্থিক লেনদেনের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার সব অ্যাকাউন্ট ও নথি খতিয়ে দেখবে তদন্ত কর্মকর্তারা।এদিকে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শনিবার। ৪০ লাখের লেনদেন দেখে চোখ কপালে ওঠে অনেক মানুষের। 

অনেকেই বলেন, তার আয় একজন বিজ্ঞানের প্রফেসরের থেকেও বেশি। কারণ প্রফেসরকে আয়কর দিতে হয়।আরেকজন লেখেন, এভাবে আয়কর ফাঁকি দিয়ে অনেক মানুষ লাখ লাখ টাকা আয় করছেন। অনেকে আবার ফুচকা বিক্রেতার পক্ষে কথা বলেন। একজনের দাবি, আজকাল অনেকেই অনলাইনে টাকা দিয়ে ক্যাশ চেয়ে নেন। সে ক্ষেত্রে আয় হিসেবে সেটাকে ধরা যায় না। 

আরেকজন বলেন, জিনিসপত্র কিনে, বানিয়ে, পরিশ্রম ধরে ও অন্যান্য খরচ হিসাব করে বাদ দিয়ে দেখা যেতে পারে তার রোজকার আয় সামান্য।আরেকজন বলেন, লেনদেন মানেই আয় নয়, আয় কতটা সেটা দেখা জরুরি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা