ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস রোনালদোর, বিদায় আল নাসরের

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১১:১৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১১:১৪:১২ পূর্বাহ্ন
গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস রোনালদোর, বিদায় আল নাসরের
ম্যাচের ৯৬তম মিনিটের খেলা চলছিল তখন। দল পিছিয়ে ১-০ গোলে। এমন সময় পেনাল্টি পেল আল নাসর। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। ড্র করলেও সম্ভাবনা বেঁচে থাকবে।এমন সময় পেনাল্টি পাওয়া মানে, সাত রাজার ধন হাতে পেয়ে যাওয়া। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া পেনাল্টি কিকটি নিতে এলেন দলের অধিনায়ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।স্পট কিক নিলেন রোনালদো; কিন্তু বলটা মেরে দিলেন তিনি বারের ওপর দিয়ে। গোল করতে পারলেন না রোনালদো। শেষ পর্যন্ত আল তাউনের কাছে ১-০ গোলে হেরে আল নাসর বিদায় নিল কিংস কাপ থেকে।

সৌদি প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেয়ার পর এখনও কোনো বড় শিরোপা জেতা হয়নি রোনালদোর। এবার প্রিমিয়ার লিগের মাঝারিমানের দল আল তাউনের কাছে হেরে বিদায় নিতে হথো সিআর সেভেনকে। অর্থ্যাৎ, শিরোপা জয়ের জন্য আরও অপেক্ষায় থাকতে হবে তাবে।সৌদি প্রো লিগে যোগ দেয়ার পর থেকে ১৮টা পেনাল্টি শট নিয়েছিলেন সিআর সেভেন। একটিও মিস হয়নি। অথচ, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই পেনাল্টি মিস করে বসলেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩১তম পেনাল্টি মিস করলেন রোনালদো। একটা পেনাল্টির কত মূল্য!

ঘরের মাঠ রিয়াদের আল আওয়াল পার্কে আল তাউনের মুখোমুখি হয় আল নাসর। প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধেরও প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছিলো। এমন সময়, ম্যাচের ৭১তম মিনিটে হঠাৎ গোল করে আল তাউনকে এগিয়ে দেন ওয়ালেদ আল আহমেদ। এরপর এই গোলটিই হয়ে দাঁড়ালো জয়-পরাজয় নির্নায়ক।

ইতালিয়ান কোচ স্টেফানো পিওলি আল নাসরে যোগ দেয়ার পর এটাই প্রথম ম্যাচে, যেটাতে হেরেছেন তিনি। ম্যাচ শেষে পিওলি বলেন, ‘টেকনিক্যালি আমরা বেশ ভালো খেলেছি; কিন্তু ম্যাচটা জিততে পারিনি। কিংস কাপ থেকে বিদায় নেয়ার কারণে বেশ হতাশা অনুভব হচ্ছে। তবে, এখনও দুটি শিরোপা বাকি আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো- এই দুটি শিরোপা জয়ের জন্য।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা