ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১২:২০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১২:২০:২০ অপরাহ্ন
৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য
দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম) প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টকশোতে যুক্ত হয়ে প্রায় ৫০ বছর পর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এবং ৭৫-এর সামরিক অভ্যুত্থানের অন্যতম আলোচিত চরিত্র।

রোববার (৫ জানুয়ারি) রাতে ইলিয়াস হোসেনের চ্যানেলে ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর উত্তম)’ শিরোনামে প্রচারিত এই টকশো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

লাইভ টকশোতে মেজর ডালিম মুক্তিযুদ্ধের পটভূমি, ৭৫-এর ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থান এবং এর পেছনের কারণগুলো নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘‘দেশের নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে শুভেচ্ছা জানাই। তারা যেটুকু বিজয় অর্জন করেছেন, সেটি একটি চলমান প্রক্রিয়া। তবে তাদের বিপ্লব এখনো সম্পূর্ণ হয়নি। আরও সময় ও প্রচেষ্টা প্রয়োজন।’’

ডালিম বলেন, ‘‘আমাদের মুক্তিযুদ্ধের সময়ই বুঝতে পারি, এটি কার স্বার্থে হচ্ছে। ৭১-এর স্বাধীনতার মতো আমাদের এখনো ভারতের সম্প্রসারণবাদী নীতির কবল থেকে মুক্ত হতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থ হবে।’’

৭৫-এর হত্যাকাণ্ড নিয়ে মেজর ডালিম বলেন, ‘‘১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালে। মুজিবের শাসনকালে স্বৈরাচারী আচরণ ও জুলুম মানুষকে মুক্তির জন্য রাস্তায় নামতে বাধ্য করেছিল।’’

তিনি আরও বলেন, ‘‘মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হন। সেখানে উভয় পক্ষেই হতাহত হয়। তবে বিপ্লবীরা জয়ী হয়েছিল এবং ক্ষমতা দখল করেছিল।’’

ডালিম বলেন, ‘‘বর্তমান প্রজন্মের বিপ্লবীদের প্রয়োজন হলে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে প্রস্তুত। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং শুভকামনা রইল।’’

জাতীয় সংগীত নিয়ে ডালিম বলেন, ‘‘বাংলাদেশের জাতীয় সংগীত ভিনদেশি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা কোনো দেশীয় কবির লেখা হতে পারত। এটি পৃথিবীর ইতিহাসে বিরল যে একটি স্বাধীন দেশের সংগীত ভিনদেশি কবির লেখা।’’

এই টকশোতে মেজর ডালিমের বক্তব্যগুলো নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং তা নিয়ে দেশে-বিদেশে আলোচনা চলছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম